ঢাকাশনিবার , ২২ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পরকিয়ায় বাধা দেয়ায় লক্ষ্মীপুরে কৃষককে মারধর

admin
এপ্রিল ২২, ২০১৭ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

এ.কে.আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর ঃ

লক্ষ্মীপুরে পরকিয়ায় বাধা দেয়ায় কৃষক বাবুল হোসেনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে বেদম মারধর করে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন বিরুদ্বে।বৃহস্পতিবার রাতে সদর উপজেলার টুমচর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা রাতেই গুরুতর আহত অবস্থায় কৃষক বাবুল হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ দিকে ইউপি সদস্য জামাল উদ্দিন বাবুল হোসেনকে মারধর করার কথা অস্বীকার করেছেন।
আহত কৃষক বাবুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে টুমচর ইউনিয়নে ইউপি সদস্য জামাল উদ্দিন একই এলাকার কৃষক বাবুল হোসেনের ছোট ভাইয়ের স্ত্রীর সাথে পরকিয়া করে আসছিল। সম্প্রতি জামাল উদ্দিনকে অনৈতিক অবস্থায় আটকও করে স্থানীয়রা। পরে টাকার বিনিময় ঘটনাটি ধামা-চাপা দেয় ইউপি সদস্য জামাল উদ্দিন।
বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে তাকে ডেকে নেয় ইউপি সদস্য। পরে কালামের চা দোকানের সামনে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়।
স্থানীয়রা জানান, এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িত ইউপি সদস্যকে গ্রেফতারের দাবী জানান তারা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন ভূইয়া জানান,এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স/ এষ্