কিশোরগঞ্জ অফিস
কিশোরগঞ্জে হাওর অঞ্চলে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। গতকাল ২২ এপ্রিল ২০১৭ শনিবার পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ হতে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে কিশোরগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষকদের জন্য ২৬ লক্ষ ৬০ হাজার টাকা এবং ৫৩৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। গতকাল ২২ এপ্রিল ২০১৭ শনিবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল ইটনা উপজেলায় তৃতীয় দফায় ৫ মেট্রিক টন চাল এবং ২ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান খান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য অদ্য ২২ এপ্রিল ২০১৭ পর্যন্ত কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, নিকলী, বাজিতপুর, ভৈরব, করিমগঞ্জ, তাড়াইলসহ মোট ৮ টি উপজেলার ১,২১,৭১৬ হেক্টর আবাদকৃত বোরে ফসলের মধ্যে ৫২২১৭ হেক্টর বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
স/ এষ্

