ফুলপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের ফুলপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার বিকাল ৩টায় ফুলপুর থানা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
সহকারি পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদারের নেতৃত্বে অনুৃষ্ঠিত র্যালিটি থানা গেট থেকে শুরু হয়ে সহকারি কমিশনার (ভূমি)’র কার্যালয় গেট পর্যন্ত যায়। এরপর সেখান থেকে ফিরে র্যালিটি থানা ভবনের চতুর্থ তলায় কমিউনিটি পুলিশিং সমাবেশে এক আলোচনা সভায় যোগ দেয়।
সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ফুলপুর অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, মেয়র শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আজহার মোজাহিদ সরকার,রোকনুজ্জামান রোকন,আলাউদ্দিন আলাল,ডাঃ মোতালেব সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, উপজেলা শ্রমিক লীগ নেতা এটিএম রফিকুল করিম নোমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ দত্ত, দেবল সাহা,সাংবাদিক এম এ মান্নান,নাজিম উদ্দিন,বিল্লাল হোসেন,আবু রাইহান,মিজান আকন্দ,সেলিম রানা,কামরুল খান প্রমুখ।
স/বি

