পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছার ঐতিহ্যবাহী শিব্সা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের এক সভা ২১ এপ্রিল শুক্রবার সকালে রোজবাড কিন্ডার গার্ডেন স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি লুৎফা ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নাজমিন নাহার, কোষাধ্যক্ষ অনিতা রাণী মন্ডল, সহ-কোষাধ্যক্ষ মমতাজ পারভীন মিনু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, প্রচার সম্পাদক জিন্নাতুন্নেছা পান্না, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম খোকন, সদস্য সরদার মোহাম্মদ নাজিম উদ্দিন, আফরোজা পারভীন শিল্পী, প্রভাষক তরুণ কান্তি মন্ডল ও সোমা রায়। সভায় সংগঠনের পক্ষ থেকে রবীন্দ্র-নজরুল স্মরণে বিশেষ স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।
স/ এষ্

