ঢাকাশুক্রবার , ২৯ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হাসপাতালে ভর্তি ভারতের তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত

admin
অক্টোবর ২৯, ২০২১ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

হাসপাতালে ভর্তি ভারতের তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত

চমক ডেস্ক :  চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভর্তি করা হয় রজনীকান্তকে। সে সময় তার সঙ্গে ছিলেন মেয়ে ঐশ্বর্য ও জামাতা রবীচন্দ্রন।

তার মূখপাত্র রিয়াজ কে আহমেদ জানান, রুটিন চেকআপের জন্যই এই অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড’ পেয়েছেন রজনীকান্ত। অনুষ্ঠানে তার বক্তব্যে বাসচালক বন্ধু রাজ বাহাদুরকে ধন্যবাদ জানান তিনি। এতে তার প্রতি ভক্তদের শ্রদ্ধা আরো বেড়ে গেছে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকরা।

এদিকে মুক্তির অপেক্ষায় রজনীকান্ত অভিনীত ‘আনাত্তে’। সিনেমাটি পরিচালনা করছেন শিবা। এতে আরো অভিনয় করছেন নয়নতারা।

স/এষ্