চাল-চিনি-মুরগি-ডিম সবকিছুই দামে বাড়তি
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির ডিম প্রতি ডজন পাইকারী হিসেবে ১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১১০ টাকা। খুচরা বাজার ১১৫ থেকে ১২০ টাকা ডজন বিক্রি হচ্ছে। এই সপ্তাহেও কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৭৫ থেকে ১৮৫ টাকা। রাজধানীর কয়েকটি কাচাবাজারের বিক্রেতারা দাম বাড়ার কারণ হিসেবে বলছেন, শীতের আমেজ শুরু হওয়ায় মুরগির দাম বেড়েছে।
একই অবস্থা সবজি বাজারেও। বাজারে করলা ৫০ টাকা, সিম ৭০ টাকা, মরিচ ৮০ টাকা, বেগুন ৫০ টাকা, আলু ২০ টাকা, পেঁপে ১৫ টাকা, কচুর ছড়া ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারের চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে। আটাশ চাল ৫০ টাকা কেজি, চিনি গুড়া ৮৮ টাকা. বাসমতি ৭২ টাকা ও জিরা শাইল চাল ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
স/এষ্

