ঢাকাবুধবার , ২৭ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় ১০ একর জমিতে তোষা নাবী পাট বীজ পরীক্ষামূলক আবাদ

abu naser
অক্টোবর ২৭, ২০২১ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

সালথায় ১০ একর জমিতে তোষা নাবী পাট বীজ পরীক্ষামূলক আবাদ

আবু নাসের হুসাইন, সালথা: নাবী পাটের বীজ উৎপাদনের লক্ষে এই সর্ব প্রথম ফরিদপুরের সালথায় পরীক্ষামূলকভাবে ১০ একর জমিতে বীজে আরআই-৮ তুষা জাতের নাবী পাটের আবাদ করা হয়েছে। বর্তমানে পাটের পরিচর্যার কাজ চলছে। পাট গাছ দ্রুত বাড়ছে। পাট চাষের শুরুতেই বীজের ফলন হবে।

পাট চাষীরা জানান, সালথা উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার পরামর্শ নিয়ে এই প্রথম বীজের জন্য পাটের আবাদ করা হয়েছে। অফিস থেকে চাষীদের বীজ ও সার দিয়েছে। বর্তমানে পাটের পরিচর্যা চলছে। আশা করি বীজের ভালো ফলন হবে।

উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী বলেন, সালথা উপজেলায় এই প্রথম বিজেআরআই-৮ তোষা নাবী পাটবীজ পররীক্ষামুলক করা হয়েছে। তালিকা ভুক্ত চাষীদের প্রণোদনা হিসাবে বীজ সার কীটনাশক এবং স্প্রে মেশিন বিনামূল্যে বিতরন করা হয়েছে।এছাড়া প্রতিনিয়ত পরামর্শ প্রদান এবং প্লেট পরিদর্শন করা হয়।

স/এষ্