কেন্দুয়ায় উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন
সভাপতি রহিছ উদ্দিন, সম্পাদক রাখাল বিশ্বাস
কেন্দুয়া প্রতিনিধি ঃ নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) বেলা ৩টায় কেন্দুয়ার স্বাবলম্বী উন্নয়ন সমিতির হল রোমে এ কমিটি গঠন করা হয়।
এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক অধ্যাপক মতীন্দ্র সরকার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রকল্প পরিচালক স্বপন পাল, কোহিনূর বেগম, স্বাবলম্বী উন্নয়ন সমিতির সঞ্জয় সরকার, খালেদ এহতেশাম, চয়ন সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রহিছ উদ্দিন মাস্টার, রাখাল বিশ্বাস, অনুকূল সরকার প্রমূখ।
পরে সর্বসম্মতি ক্রমে রহিছ উদ্দিন মাস্টারকে সভাপতি ও লেখক, পালা-নাট্যকার রাখাল বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন করা হয়।
স/বি

