কেন্দুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ঃ নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরের পানিতে পড়ে মাহমুদুল্লাহ নামে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মাহমুদুল্লাহ উপজেলার সান্দিকোনা স্কুল এন্ড কলেজের দপ্তরী ও সান্দিকোনা ইউনিয়নের ডিগর সহিলাটি গ্রামের জানফর আলীর ছেলে। জানা গেছে সোমবার (২৫ অক্টোবর) দুপুরে বাড়ীর আঙ্গিনায় খেলা করার সময় সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় মাহমুদুল্লাহ। পরে বাড়ীর লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। একেবারে কেন্দুয়া থানার পুলিশ জানান, অপমৃত্যু মামলা হবে।
স/বি

