আটিগ্রাম ও কৃষ্ণপুর ইউনিয়নের নৌকার প্রতীক পেলেন যারা
কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ প্রতিনিধি : তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ও কৃষ্ণপুর ইউনিয়নে বর্তমান ক্ষমতাশীল দল আওয়ামীলীগের মনোনয়ন নৌকার প্রতীক পেয়েছেন আটিগ্রাম ইউনিয়নের তিন বারের চেয়ারম্যান মোঃ নূর-আলম সরকার ও কৃষ্ণপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম।
কেন্দ্রীয় আওয়ামীলীগ বোর্ডের সদস্যরা ২৩শে অক্টোবর রাতে এ সিন্ধান্ত নেন, পরে ২৪শে অক্টোবর বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেন।
মোঃ নূর-এ আলম সরকার বর্তমানে তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ও মানিকগঞ্জ সদর উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি দায়িত্বরত আছেন এবং বিপ্লব হোসেন সেলিম কৃষ্ণপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বর্তমান কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান থেকে এরা ইউনিয়নের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
এছাড়ও মানিকগঞ্জ সদর উপজেলায় ৮টি ইউনিয়নে যারা আ”লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা…বেতিলা-মিতরা ইউনিয়নে মোঃ নাসির উদ্দিন, দিঘি-আব্দুল মতিন মোল্লা,পুটাইল-মহিদুর রহমান,হাটিপাড়া গোলাম মনির হোসেন,ভাড়ারিয়া-আব্দুল জলিল,নবগ্রাম-গাজী হাসান আল মেহেদী,জাগীর-মোঃ জাকির হোসেন,গড়পাড়া-আফছার উদ্দিন সরকার।
উল্লেখ্যঃ বৃহস্পতিবার (১৪ই অক্টোবর) ৮৭ কমিশন বৈঠক শেষে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন তফশিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। তফশিল অনুযায়ী নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২ নভেম্ববর, মনোনয়ন বাছাই ৪ নভেম্বর, প্রার্থী প্রত্যাহার ১১ নভেম্বর ও ভোট গ্রহণ ২৮শে নভেম্বর।
স/এষ্

