ঢাকাশুক্রবার , ২২ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায়( মরহুম) আতিয়ার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 

admin
অক্টোবর ২২, ২০২১ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায়( মরহুম) আতিয়ার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
৩ – ১ গোলের ব্যবধানে মাগুরার কাছে হারলো চৌগাছা ফুটবল একাদশ

সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ার সম্মিলিত বাগডাংগা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে, মরহুম আতিয়ার রহমান স্মৃতি সংসদ আয়োজিত – ফুট বল টুর্নামেন্টের আজকের খেলায় তিন – এক গোলের ব্যাবধানে চৌগাছা ফুটবল একাদশ কে হারিয়েছে মাগুরার (গাবতলী) শেখ রাসেল স্মৃতি ফুটবল একাদশ।

২২ শে অক্টোবর বিকাল ৩ টায় অনুষ্ঠিত প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচের এই খেলাটি উদ্বোধন করেন, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক মশিয়ার রহমান, এ দিনের খেলায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ মতলেব মোল্লা, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা, বিশিষ্ট সমাজ সেবক ইসমাইল হোসেন মোল্লা, গোলাম ছরোয়ার , তরুন সমাজ সেবক মোহাম্মদ আলী, সেলিম রেজা (সাবু) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলার প্রথমার্ধেই চৌগাছা ফুটবল একাদশ কে তিন তিনটি গোল হজম করতে হয়। ফলে উজ্জীবিত মাগুরা ফুটবল একাদশ দ্বিতীয় পর্বে ভালো খেলা দেখালেও শেষমেশ গোল বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টিতে গোল করার সুযোগ পায় চৌগাছা ফুটবল একাদশ যার ফলে ৩- ১ গোলের ব্যবধানে খেলাটি শেষ হয়।

স/এষ্