ঢাকারবিবার , ১০ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরে বোমা সাদৃশ্য বস্তু ও রামদা উদ্ধার

admin
অক্টোবর ১০, ২০২১ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরে বোমা সাদৃশ্য বস্তু ও রামদা উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বারাকপুরের একটি ইটভাটার অফিস রুমের ছাদ থেকে বোমা সাদৃশ্য বস্তু ও রামদা উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। রবিবার বিকেলের দিকে সদর উপজেলার বারাকপুর গ্রামের চঞ্চলের ইট ভাটার অফিস রুমের ছাদ থেকে বোমা সাদৃশ্য ৫ টি বস্তু এবং ১২ টি রামদা উদ্ধার করেন।

জানা গেছে রবিবার বেলা ১১ টার দিকে চঞ্চলের ভাটায় কাজ করতে যাওয়া মিজান নামের এক শ্রমিক ছাদের উপরে উঠে বোমা সাদৃশ্য বস্তু ও দেশীয় তৈরি রামদা গুলো দেখে ভাটার মালিককে খবর দেন। ভাঁটার মালিক পরে পুলিশকে খবর দিলে, দুপুরের দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান। পরে ছাদের উপর থেকে লাল কসটেপে মোড়ানো বোমা সাদৃশ্য ৫টি বস্তু এবং বড় ধরনের ১২ টি রামদা উদ্ধার করেন।

এ সময় মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহা দারা, ইন্সপেক্টর রাসুল সামদানী সহ থানা পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার জানান তদন্ত না করে বলা যাবে না। এগুলো কিভাবে অস্ত্র এখানে এলো। এদিকে ইটভাটায় বোমা সাদৃশ্য বস্তু ও অস্ত্র রাখার বিষয়টি জানাজানি হলে বারাকপুর রাজাপুর সব আশপাশে গ্রাম থেকে উৎসুক জনতা সেখানে ভিড় জমান।

স/এষ্