ঢাকাশনিবার , ৯ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মানববন্ধন

admin
অক্টোবর ৯, ২০২১ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

সখিপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মানববন্ধন

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে পুত্রবধূকে ধর্ষণ করে গর্ভপাত করার অভিযোগে শশুরকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করেছে।

শুক্রবার (৮অক্টোবর) সকালে সখিপুর উপজেলার লাংগুলিয়া গ্রামের বংশীবাড়ি চালা বাজারে ধর্ষক শ্বশুর নাছির উদ্দিন উরফে নাছুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, গ্রামবাসীসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

আব্দুল হালিম বাউল এর সভাপতিত্বে ধর্ষক শ্বশুর নাছির উদ্দিন উরফে নাছুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এ মানববন্ধনে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, দলিল লেখক আরিফুল ইসলাম পানু, সাবেক ইউনিয়ন যুবলীগ নেতা রুবেল মিয়া, কান্দু মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে একাধিক গ্রামবাসী জানান, পুত্রবধূ গর্ভবতীর ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য শ্বশুর নাছির উদ্দিন কয়েকদিন আগে পুত্রবধু ৫ মাসের অন্তঃস্বত্তার গর্ভপাত ঘটায় এবং গ্রামের কয়েক জন দুষ্কৃতিকারী মানুষের উপস্থিতিতে একশত টাকার স্ট্যাম্পে ২লাখ ৩০হাজার টাকা উল্লেখ করে ২লাখ ১০হাজার টাকা দিয়ে পুত্রবধূকে ৭নং দাড়িয়াপুর ইউনিয়নের কৈয়ামধু কারিগর পাড়া এলাকায় তার বাবার বাড়ি পাঠিয়ে দেয় এবং ঘটনাটি মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)এ.কে সাইদুল হক ভূঁইয়া বলেন, এ বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ করেনাই। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

স/এষ্