জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় এক রাতে আট বাড়িত চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সৈয়দপুর কচুয়া গ্রামের সানু হাওলাদার, দুলাল হোসেন, এমাদুল হাওলাদার ও হারুন খানের বাড়ি, লতাবুনিয়া গ্রামের আঃ রব হাওলাদার ওরফে রব কেরানী, মো. হাকিম ডকুয়া ও আঃ রহমানের বাড়ি এবং দক্ষিণ কৈখালী গ্রামের মো. বজলুর রহমান হাওলাদারের বাড়িতে সঙ্গবদ্ধ চোর দল হানা দিয়ে নগদ অর্থ ও মূল্যবান মালামাল নিয়ে যায়। গণচুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক বিরাজ করছে। ইউপি সদস্য মো. কামাল হোসেন জানান, আট বাড়ির কোন বাড়িতে সিঁদ কেটে বা দরজা ভেঙ্গে। সংঘটিত চুরিগুলো অবিনব কৌশলে একই কায়দায় করা হয়েছে।
স/ এষ্

