মেহেরপুরের গাংনীতে অপহরণের চেষ্টার অভিযোগে ইলেক্ট্রিক মিস্ত্রীকে গণধােলাই শেষে পুলিশে সোপর্দ
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামে শিশু অপহরণের অভিযোগে মকবুল হোসেন (৪০) নামের একজনকে গণধোলাই দেয়া হয়েছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক মকবুল গাংনী উপজেলা শহরের মাঠপাড়ার সুরমান আলীর ছেলে। সে পেশায় একজন ইলেক্ট্রিক মিস্ত্রী বলে তার পরিবার জানায়। আজ বৃহষ্পতিবার দুপুরের দিকে গাংনীর রাইপুর বাজার থেকে স্থানীয় জনতা তাকে আটক করে।
স্থানীয়রা জানান, এলাঙ্গী গ্রামের ইয়াকুব আলীর শিশু কন্যা নুসরাত জাহান (৯) আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ির পাশে রাস্তায় খেলা করছিল। এসময় মকবুল নামের এক ব্যক্তি নুসরাতকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেয় এবং ৭০টি টাকা দেয়। তারপরও নুসরাত মােটরসাইকেলে উঠতে না চাইলে, মকবুল ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে গাংনী উপজেলা শহরের দিকে রওনা হয়।
স/এষ্

