ঢাকাবৃহস্পতিবার , ৭ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে ১৫শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন আটক

admin
অক্টোবর ৭, ২০২১ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীতে ১৫শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন আটক

খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ বদলগাছীতে ১৫শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জনকে আটক করেছে থানা পুলিশ। ৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার মথুরাপুর ইউনিয়নের থুপশহর খাঁপাড়া গ্রামের রাস্তা থেকে ১৫শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।

আটককৃতরা হলেন, মথুরাপুর ইউনিয়নের থুপশহর খাঁপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে, ইমন হোসেন(২২) এবং ঐ গ্রামের ছাইদুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৩) কে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয় ।

বদলগাছী থানার অফিসার ইনর্চাজ আতিকুল ইসলাম বলেন, গোপনে সংবাদ পেয়ে,এসআই আব্দুল আজিজকে নির্দেশ করলে,এসআই মনোয়ার হোসেন,এসআই মেহেদী হাসান, এস আই তুহিন, এ এস আই মজনু মিয়া সহ সঙ্গীয় ফোর্স নিয়ে কৌশলে ঐ দুই জন মাদক ব্যবসায়ীকে ১৫ শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে ।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।

স/এষ্