বদলগাছীতে মিথ্যা মামলায় একটি পরিবারকে ফাঁসানোর চেষ্টা
বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দায়ের করে ফাসানোর চেষ্টা করছে একটি কুচক্রী মহল। জানা যায় উপজেলার আধাইপুর ইউপির পরমান্দপুর গ্রামের মোসলিম উদ্দীন এর ছেলে মিলটন বাদী হয়ে মটর সাইকেল ছিনতাই মামলা দায়ের করে।
বিজ্ঞ আদালত মামলাটি বদলগাছী থানায় রুজু করার নির্দেশ দেন। মামলা সুত্রে জানা যায় গত ২৭/৯/২১ইং তারিখে বদলগাছী উপজেলা খাদ্যগুদামের দক্ষিণ পার্শে বেডো অফিসের সামনে ছিনতাই এর ঘটনা ঘটে। ঐদিন বেলা ১১টা ৩০মিনিটে নওগাঁ থেকে উক্ত স্থানে পৌছা মাত্রই চাইনিজ কুড়াল,রামদা,ধারালু চাকু দিয়ে ভয় দেখিয়ে মারপিট করে মটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এব্যপারে মিলটন বাদী হয়ে নওগাঁ ৫নং আমলী আদালতে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করে। আসামীরা হলেন উপজেলার বসন্তপুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে রাজু(২৮)উপজেলা জিধিরপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে বুরুজ হোসেন (২০)ও তার বড় ভাই রিংকু হোসেন(২৮) মৃত জলিল হোসেনের ছেলে বেলাল হোসেন(৫৫)। মামলার বাদী মিলটন হোসেন বলেন আমাকে ছিনতাই মামলা না করার জন্য বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখানো হয়। জন্যই মামলা করতে দেরি হয়েছে।
উক্ত মামলার ২নং সাক্ষী মোরসালিন বলেন ২০/৮/২১ তারিখে বেডো অফিসের সামনে থেকে মটর সাইকেলটি হারিয়ে যায় এবিষয়ে থানায় জিডি করা হয়েছে। আমার জানা মতে ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি এই মামলার আমাকে সাক্ষী করা হয়েছে আমিও জানিনিা ।
তদন্ত কারী কর্মকর্তা থানার এস আই কামরুল হাসান বলেন আমি মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর দেখছি একই ঘটনায় গত ২০/৮/২১ইং তারিখে মটর সাইকেলটি হারিয়েছে মরর্মে থানায় জিডি করা হয়েছে জিডি নং ৮৪৫তারিখ ২০/৮/২১ইং।
ওসি তদন্ত মোঃ রায়হান হোসেন বলেন আমরা তদন্ত করে যা দেখছি মনে হয় সেখানে ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি। থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম বলেন মামলাটি তদন্ত চলছে তদন্ত শেষ হলেই রিপোর্ট পাঠানো হবে।
স/এষ্

