ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন মো: ফেরদৌস রানা আনজু
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোণার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগের দুঃসময়ের অন্যতম বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বিএনপি জোট সরকারের আমলে হামলা-মামলায় নির্যাতিত নেতা ৪নং বানিয়াজান সদর ইউনিয়নের দুই বারের সফল চেয়ারম্যান মো: ফেরদৌস রানা আনজু।
তিনি বিগত নির্বাচনের ন্যায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আজ সোমবার আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে নৌকা প্রতীকের মনোনয়নপত্র সংগ্রহ করেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আটপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালীন সময়ে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় নিশ্চিত করেন।
পর পর দুই বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এলাকায় উন্নয়নের দৃশ্যমান ছোঁয়া লেগেছে। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে। বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশ মোতাবেক তৃণমূলের আওয়ামী লীগের নেতা-কর্মীদের সমন্বয়ে প্রার্থী বাছাইয়ে আটপাড়া উপজেলার বানিয়াজান সদর ইউনিয়ন হতে প্রার্থী তালিকায় প্রথম স্থান অর্জন করেন। বার বার চেয়ারম্যান হওয়ার সুবাদে এলাকার সর্ব শ্রেণির জনগণের নিকট অতি জনপ্রিয়তা রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এবারও তিনি ইউনিয়ন বাসীর সুখে-দুঃখে কাজ করে যাচ্ছেন।
এছাড়া তিনি হাটে-বাজারে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় অব্যাহত রেখেছেন। এলাকবাসীর কাছে ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে অতি পরিচিত। তিনি এই নির্বাচনকে সামনে রেখে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বললে জানা যায়, মো: ফেরদৌস রানা আনজু একজন সৎ ও নিবেদিত সমাজসেবক হিসেবে সব সময় আমাদের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। এবারও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়নের ধারা আরও বৃদ্ধি পাবে সকলের বিশ্বাস। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মো: ফেরদৌস রান আনজু বলেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের একজন মনোনয়ন প্রত্যাশী। দল আমাকে মনোনীত করলে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কন্য জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় নিশ্চিত করতে পারব ইনশাল্লাহ্।
স/বি

