কেন্দুয়ায় সিএনজি চাপায় বৃদ্ধা নিহত
কেন্দুয়া প্রতিনিধি: কেন্দুয়া- নেত্রকোনা সড়কের সেনের বাজার মোড়ে সিএনজি অটোরিক্সার চাপায় নূরবানু (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নূরবানু কেন্দুয়া পৌরসভার টেংগুরী হরিয়ামালা গ্রামের মৃত আব্দুল গফুরের স্ত্রী।
স্থানীয়রা জানান, রোববার বেলা ১টার দিকে বাড়ির কাছে কেন্দুয়া – নেত্রকোনা সড়কের সেনের বাজার মোড় নামক স্থানের দোকান থেকে সওদা নিয়ে বাড়ি যাচ্ছিলেন।
এসময় নেত্রকোনা হতে কেন্দুয়া গামী একটি যাত্রীবাহী সিএনজি গাড়ি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূরবানুকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ সিএনজিটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
স/বি

