ঢাকারবিবার , ৩ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রতিবন্ধিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন কামরুল আহসান

admin
অক্টোবর ৩, ২০২১ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রতিবন্ধিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন যুবলীগ নেতা কামরুল আহসান সরকার রাসেল

শেখ রাজীব হাসান, গাজীপুর: গাজীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সফল রাষ্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার রাসেল এর উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

৩ই অক্টোবর সোমবার দুপুর ৩ ঘটিকার সময় গাজীপুর মহানগর যুবলীগের আহবায়কের বাসভবন মাঠে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

এসময় গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল বলেন, আজকের এই শুভ দিনে আমার প্রাণের সংগঠন গাজীপুর মহানগর যুবলীগের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও প্রাণঢানা অভিনন্দন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা শেখ হাসিনা ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ১৯৯৬ সালে প্রথম সরকার গঠন করেন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে চতুর্থবারের মতো নির্বাচনে জয়লাভ করে দেশ পরিচালনা করছেন তিনি। শিক্ষা জীবনের বিভিন্ন স্তর পেরিয়ে ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি।

১৯৬৮ সালে পরমাণুবিজ্ঞানী ড.ওয়াজেদ মিয়ার সাথে শেখ হাসিনার বিয়ে হয়। তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলও নিজ নিজ কর্মক্ষেত্রে আজ প্রতিষ্ঠিত। জাতীয় জীবনের বহুক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন শেখ হাসিনা।

আজকে প্রিয় নেত্রীর জন্মদিনে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করতে পেরে আমার অত্যান্ত ভালো লাগছে। প্রীয় নেত্রী যেন সুস্থ থেকে দেশ ও মানুষের উন্নয়নে কাজ করে যেতে পারেন সে জন্য আপনারা সকলে প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।

স/এষ্