ফুলপুরে শারদীয় দুর্গোৎসব ২০২১ইং উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর উপজেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে উপজেলা মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব ২০২১ ইং উদযাপন এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় উপজেলা নির্বাহি অফিসার শীতেষ চন্দ্র সরকার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান জনাব আতাউল করিম রাসেল, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, মহিলা ভাইস চেয়ারম্যান রোকিয়া পারভিন লাকি, ফুলপুর উপজেলার সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি দেবকুমার সাহারায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা শফিকুল ইসলাম, ফুলপুর উপজেলায় ১০ টি ইউনিয়ন ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪৪ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
স/অ

