মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের হস্তশিল্প প্রশিক্ষণ সমাপ্ত
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৭ দিন ব্যাপী হস্তশিল্পের উপর অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ শেষ হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে মেহেরপুর সালোম মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষক সামন্তবাদী, সালোমের ব্যবস্থাপক সন্ধ্যা রানী মন্ডল, প্রশিক্ষণার্থী তাপসী, সোনালী মন্ডল, শিউলী আক্তার প্রমুখ। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সম্মানী ভাতা প্রদান করা হয়।
স/অ

