ঢাকাশনিবার , ২ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মোরেলগঞ্জে ইউপি নির্বাচন খাউলিয়ায় নৌকা চাইছেন ১০ জন

admin
অক্টোবর ২, ২০২১ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

মোরেলগঞ্জে ইউপি নির্বাচন খাউলিয়ায় নৌকা চাইছেন ১০ জন

এস.এম. সাইফুল ইসলাম কবির : ২য় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে তফশীলভূক্ত হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন। এখানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়ে আবেদন করেছেন ১০ জন। আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মাষ্টার আবুল খায়ের মৃত্যুবরণ করায় প্রথম ধাপের তফশীলভূক্ত এ ইউনিয়নটির নির্বাচন বন্ধ হয়ে যায়।

২য় ধাপের তফশীলভূক্ত হওয়ায় আগামি ২ নভেম্বর এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ওই ঘোষণামতে আজ শুক্রবার আওয়ামী লীগ দলীয় নমিনেশন প্রত্যাশীদের আবেদন নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। এখানে দলের ১০ জন নেতা নৌকা প্রতীক চেয়ে আবেদন করেছেন।

এরা হচ্ছেন,মাষ্টার সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হাই খান, বীর মুক্তিযোদ্ধা শাহ্আলম হাওলাদার, ইছাহাক আলী হাওলাদার, হাসিব খান, আলমগীর হোসেন হাওলাদার, সায়েদুজ্জামান সাইদ, সরোয়ার হোসেন হাওলাদার, রেজাউল করিম ও প্রায়াত দলীয় চেয়ারম্যান প্রার্থী মাষ্টার আবুল খায়ের এর ছেলে আবু শান্ত হাওলাদার।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

স/এষ্