বাঘারপাড়ায় শিশুকে শ্লীলতাহানি চেষ্টায় এক ব্যক্তি আটক
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় ১০বছরের শিশুকে শ্লীলতাহানি’র অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন থানা পুলিশ। আটক ব্যক্তির নাম পবিত্র দেবনাথ (৩৫) সে পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত পশুপতি দেবনাথের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাই শুক্রবার রাতে অভিযুক্ত পবিত্র দেবনাথ ওই শিশুর বাড়ির সামনের দোকান থেকে ফুসলিয়ে নিয়ে শ্লীলতাহানি চেষ্টা চালায়। এসময় শিশুটি চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যায়।এ ঘটনায় শিশুটির পরিবার স্থানীয়দের সহায়তায় থানায় সংবাদ দেন।
থানার উপপরিদর্শক (এসআই) আওয়াল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাত ১১ টায় অভিযুক্তকে তার বাড়ি থেকে আটক করেন।বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন সাংবাদিকদের জানান, পবিত্র দেবনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে শিশুটির পরিবার। এ ঘটনায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
স/অ

