ঢাকাশুক্রবার , ১ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

স্মৃতি কণা ঘোষ আর নেই: বিভিন্ন মহলের শোক

abu naser
অক্টোবর ১, ২০২১ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

স্মৃতি কণা ঘোষ আর নেই: বিভিন্ন মহলের শোক

ফরিদপুর প্রতিনিধি : কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, ফরিদপুর আওয়ামী রাজনীতির জীবন্ত কিংবদন্তি নেতা বিপুল ঘোষের সহধর্মিণী স্মৃতি কণা ঘোষ(৬৫) আর নেই। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানাগেছে, স্ত্রীর মৃত্যুকালে বিপুল ঘোষ ভারতে চিকিৎসাধীন ছিলেন। স্ত্রীর মৃত্যুর খবর পেয়েই বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিনি ভারতে থেকে চলে আসেন। বিপুল ঘোষের সিদ্ধান্ত ও পারবিবারিক কারনে আগামী সোমবার দুপুরে শহরতলির শিবরামপুর নিজ বাড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বর্তমানে স্মৃতি কণা ঘোষ এর লাশ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

এদিকে বিপুল ঘোষের স্ত্রীর মৃত্যুতে ফরিদপুর ৩ আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়ামের সাবেক সদস্য মোঃ ফারুক হোসেন, এফবিবিসিআই এর পরিচালক ড.যশোদা জীবন দেবনাথ, বিসিসিআই এর পরিচালক, হায়াসিন্থ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খায়ের মিয়া সহ জেলা আওয়ামীলীগ, কোতয়ালী থানা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি শোক জানিয়েছে।

স/এষ্