ঢাকাশুক্রবার , ১ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

থমথমে অবস্থায় রোহিঙ্গা ক্যাম্প, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

admin
অক্টোবর ১, ২০২১ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

থমথমে অবস্থায় রোহিঙ্গা ক্যাম্প, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের কতুপালং শরণার্থী শিবিরের রোহিঙ্গারা জানান, ক্যাম্পের অনেক বড় বড় রোহিঙ্গা নেতারা আত্মগোপনে চলে গেছে। ভয়ে অনেকে মোবাইল ফোন পর্যন্ত বন্ধ করে দিয়েছে।

কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত বলেন, ‘মুহিবুল্লাহ হত্যাকাণ্ডকে ঘিরে যেসব অভিযোগ বা কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, সেসব বিষয় মাথায় রেখে তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা হবে। বিষয়টিকে কেন্দ্র করে যেন বিশৃঙ্খলা না হয়, এ জন্য সর্বস্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার ক্যাম্পগুলোতে এনজিওদের নিয়মিত কার্যক্রম বন্ধ ছিল। জরুরি কাজে যারা ক্যাম্পে গেছেন, তারাও অন্যদিনের চেয়ে আগে ক্যাম্প ত্যাগ করেছেন।’

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, ‘মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে। আর কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও এ বিষয়ে তৎপরতা চালাচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স/এষ্