ঢাকাবৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সারাদেশে দুদিনে ৮০ লাখ ৯৩ হাজার টিকা দেওয়া হয়েছে

admin
সেপ্টেম্বর ৩০, ২০২১ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশে দুদিনে ৮০ লাখ ৯৩ হাজার টিকা দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৭৫ লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিল সরকার। ঘোষণা ছিল, লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত বিশেষ এই গণটিকা কার্যক্রম চলবে। সে অনুযায়ী, গত মঙ্গলবার ও বুধবার দুদিনে সবমিলিয়ে দেওয়া হয়েছে ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ ডোজ টিকা।

বুধবার দিবাগত রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর জন্মদিনের দিনে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ এবং পরেরদিন বুধবার দেওয়া হয়েছে ১৩ লাখ ৩৪ হাজার ২৪৪ ডোজ।

প্রথম ডোজ দেওয়া হয়েছে ১১ লাখ ৮৬ হাজার ৯৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৫১ জনকে। এই দুদিনে দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

সবশেষ তথ্যানুযায়ী, দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এই মুহূর্তে টিকা মজুত আছে ৭৬ লাখ ১১ হাজার ৮৪ ডোজ। আর টিকা নেওয়ার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ৭৮ জন।

স/এষ্