হিলি প্রতিনিধি:
দিনাজপুর ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত , আহত ৩। বৃহস্পতিবার বিকাল ৫ টায় গোবিন্দগঞ্জ দিনাজপুর মাহাসড়কের হরিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদশীরা জানান, হানিফ এন্টারপ্রাউজ কোচ হরিপাড়া পুলিশ বক্সের কাছে আটো ভ্যান কে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ভ্যান থেকে ছিটকে পরে ঘটনা স্থলে ২ জন নিহত হয়, আহত হয় ৩ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলে ভ্যান চালক ঘোড়াঘাট উপজেলার ভেলাইন গ্রামের আজিমুদ্দিনের ছেলে আঃ ছালাম (৫৫), ও যাত্রী উপজেলার কানাগাড়ী গ্রামের বসির উদ্দিনের ছেলে আঃ ছালাম (৬৫)। ঘোড়াঘাট থানার ওসি ইসরাইল হোসেন সড়ক দুর্ঘটনার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স/ এষ্

