ঢাকাবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শিশু বিকাশ রংপুরের শিক্ষা প্রকল্প “প্রজেক্ট খাতা-কলম” উদ্বোধন

admin
এপ্রিল ২০, ২০১৭ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

রতন রায়,নিজস্ব প্রতিনিধি,রংপুর

দেশের প্রতিটি সুবিধা বঞ্চিত শিশুর লেখাপড়া নিশ্চিত করতে শিশু বিকাশ রংপুরের শিক্ষা প্রকল্প “প্রজেক্ট খাতা-কলম” এর উদ্বোধন হয়েছে

গতকাল পূর্ব ঘাঘট পাড়া মডার্ণমোড় উৎসব ক্লাব মাঠে এই প্রকল্পের আওতাধীন প্রাথমিক ভাবে রংপুরের ৩০ জন্য দুঃস্থ,  সুবিধাবঞ্চিত শিশুর হাতে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। সামাজিক সংগঠন “উৎসব” রংপুরের তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশন এর ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাফিউল ইসলাম শাফি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেধাবী ছাত্রনেতা, শিশু বিকাশ রংপুরের প্রতিষ্ঠাতা সভাপতি ও উৎসব এর প্রতিষ্টাতা ডাঃ মোঃ সোহেল খন্দকার ফাহিম।

এসময় শিশু বিকাশের প্রতিষ্ঠাতা বলেন,দেশের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করছে শিশু বিকাশ,আগামী মাস থেকে রংপুর শহরের আরো ৩০০ জন শিশুকে শিক্ষা উপকরণ দেওয়া হবে।এছাড়াও শিশুদের শীতবস্ত্র, ঈদ-পুজায় নতুন পোশাক, শিক্ষা মূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে শিশু বিকাশ,রংপুর।

উক্ত অনুষ্ঠানে শিশু বিকাশ রংপুরের সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদুর খান মুন্না, সহ সভাপতি শফি মাহমুদ শাকিল, উৎসব এর সভাপতি সোহেল চৌধুরী প্রিন্স,সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন সহ অনন্য সকল সদস্য উপস্থিত ছিলেন।

স/ এষ্