ঢাকাবৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শাহজালালে করোনা পরীক্ষা ল্যাবের অনুমোদন দিয়েছে আরব আমিরাত, বাংলাদেশীদের যেতে আর বাঁধা নেই

admin
সেপ্টেম্বর ৩০, ২০২১ ২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

শাহজালালে করোনা পরীক্ষা ল্যাবের অনুমোদন দিয়েছে আরব আমিরাত, বাংলাদেশীদের যেতে আর বাঁধা নেই

নিজস্ব প্রতিববেদক : সংযুক্ত আরব আমিরাত রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা ৬টি আরটি পিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে। এর ফলে বাংলাদেশের যাত্রীদের সংযুক্ত আরব আমিরাতে যাওয়ায় আর কোনো বাধা থাকল না।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বুধবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা পরীক্ষার জন্য যে ছয়টি প্রতিষ্ঠানকে ল্যাব স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে, তা হলো- স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

উল্লেখ্য, এর আগে গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেছিলেন, আরব আমিরাতে প্রবাসীদের প্রবেশের ক্ষেত্রে আরটি-পিসিআর ইস্যুতে যে সমস্যা সৃষ্টি হয়েছে, তা দুই এক দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে।

স/এষ্