ঢাকাবুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে ৩’শ সংগ্রামী মা’কে স্মারক প্রদাণ

admin
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে ৩’শ সংগ্রামী মা’কে স্মারক সম্মাননা প্রদাণ

 ঝিনাইদহ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে ৩’শ সংগ্রামী মা’কে স্মারক সম্মাননা প্রদাণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহ পৌরসভা।

ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা সেলিম, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মিথিলা ইসলাম।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলার ৩’শ রত্নগর্ভা ও সংগ্রামী মা’কে স্মারক সম্মাননা প্রদাণ করা হয়। পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৫ পাউন্ড কেক কাটা হয়।

স/অ