প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে ১নং ওয়ার্ড, উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের দোয়া মাহফিল
মো: আহমদুল্লাহ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার বাদ আসর ১নং ওয়ার্ড, উত্তরা পূর্ব থানা ছাত্রলীগ এতিম, অসহায় ও বিভিন্ন শ্রেণীর মানুষদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ করেছে।
অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও বাংলাদেশ ছাত্রলীগ উত্তরারের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন রুবেল।
অনুষ্ঠানে বাংলাদেশকে স্বাধীন করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আধুনিক বাংলাদেশের রূপকার জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করে তার জীবন, কর্ম ও অবদানের উপর আলোচনা করেন।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ও দেশের জন্য নেওয়া তাঁর সকল কর্মসূচীকে সাফল্যমণ্ডিত হওয়ার লক্ষ্যে বিশেষ দোয়া করা হয়। শেষে গরিব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন নেতা কর্মীরা।
স/এষ্

