মানিকগঞ্জের আটিগ্রামে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত।
কৃষ্ণ চন্দ্র রাজ বংশী মানিকগঞ্জ প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের সূযোগ্য কন্যা জাতিসংঘের সদ্য সমাপ্ত ৭৬তম অধিবেশনে এসডিজি অগ্রগতি পুরস্কার ক্রাউন জুয়েল মুকুটমনি বিশ্বের ২য় প্রধানমন্ত্রী ২৮ সেপ্টেম্বর ২০২১ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহ্ফিলের আয়োজন করেন আটিগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আটিগ্রাম ইউনিয়নের নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী এস.এম.দুলাল হোসেন ।
তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৮শে সেপ্টেম্বর) মানিকগঞ্জ সদর উপজেলার কোষাভাঙ্গা গ্রামে মসজিদ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়েছে।আটিগ্রাম ইউনিয়নের আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন এর সভাপত্ত্বিতে আরো উপস্থিত ছিলেন আটিগ্রাম ইউনিয়নের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মোশারফ হোসেন, মসজিদ কমিটির সভাপতি মোঃ জালাল উদ্দিন, ৬নং ওয়ার্ড সভাপতি বাবু রঞ্জন সুত্রধর, ২নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৈয়ব আলী, আটিগ্রাম ইউনিয়ন শ্রমিক ও সড়ক পরিবহন সভাপতি মোঃ করিম, আটিগ্রাম ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি প্রার্থী রাজীব সরকার, আটিগ্রাম ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ আব্দুল্লাহ্ সহ ইউনিনের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বক্তব্যে আটিগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আটিগ্রাম ইউনিয়নের নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী এস.এম.দুলাল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ সারা বাংলাদেশের মানুষের মাঝে ৭৫ লক্ষ ডোজ টিকা প্রদান করেছেন।
তিনি আরো বলেন, আসন্ন আটিগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে আটিগ্রাম ইউনিয়নের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।পরিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য কামনায় মোনাজাত ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
স/অ

