সখিপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সখিপুর উপজেলার বিভিন্ন গ্রামের ৬৪ জন কৃষকের মাঝে ৫কেজি মাস কলাই বীজ ও ১০কেজি ডিএসপি এবং ৫কেজি এমওপি সার বিতরণ করা হয়। খরিপ-২/২০২০-২০২১ মৌসুমে মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, কৃষি অফিসার নিয়ন্তা বর্মণ,কৃষি সম্প্রসারণ অফিসার সাজ্জাদুর রহমান, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা সহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
স/অ

