সাঈদ ইবনে হানিফ-বাঘারপাড়া (যশোর): বাঘারপাড়ায় ব্লাস্ট রোগে আক্রান্ত ধানক্ষেত গুলো পরিদর্শণ করেছেন কৃষি কর্মকর্তাগণ। ধানের আকস্মিক এই পঁচন রোগে কৃষকরা অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন। এমন খবরে গতকাল উপসহকারী কৃষি কর্মকর্তা করিম খান উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বাগডাঙ্গা ও ঘোষ নগর এলাকার কৃষকদের সাথে নিয়ে আক্রান্ত ধানক্ষেত গুলো পরিদর্শণ করেন। এ সময় আক্রান্ত ধানক্ষেত গুলোর বর্ণনা দেন এলাকার সফল চাষী ইকবল কবির। তিনি বলেন, হঠাৎ করে ২/৩ দিনের মধ্যে ধানক্ষেত গুলোর মধ্যে এই রোগে আক্রান্ত হয়েছে বলে পরিলক্ষিত হয়। আক্রান্ত হওয়ার অল্প সময়ের মধ্যে ধানের কান্ড শুকিয়ে ধিরে ধিরে বাইলটি মরে যাচ্ছে। কৃষি কর্মকর্তা বলেন, ধানের এই রোগটি সর্ম্পকে ইতিপূর্বেই কৃষকদের সর্তক করা হয়েছিল। যে কারণে দক্ষিণ অঞ্চলে গম চাষ নিষিদ্ধ করা হয়েছে। গম এই রোগের জীবাণু বহন করে। উত্তর অঞ্চলে হিমালয় পর্বত অঞ্চল থেকে এই রোগের উৎপত্তি হয়। বাতাসে এই রোগের জীবাণু ছড়িয়ে ধান জাতীয় ফসলের পঁচন সহ বিভিন্ন রোগে আক্রান্ত করে থাকে। এখনও পর্যন্ত এই পঁচন রোগের কার্য্যকর কোন প্রতিষেধক তৈরী হয়নি। তিনি কৃষকদের এবং ফসলের যে কোন সমস্যা হলে তাৎক্ষনিকভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা তাকে অবহিত করার জন্য পরামর্শ দেন।

