ফুলপুরের কংস নদের ভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও
মোঃ কামরুল ইসলাম ফুলপুর প্রতিনিধি– ফুলপুরে কংস নদের ভাঙন এলাকা পরিদর্শন করেছেন ইউএনও সীতেশ চন্দ্র সরকার ও উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল।
২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের বড়ইকান্দী মৌজায় কংস নদের ভাঙন এলাকায় এ পরিদর্শন করেন তারা। এসময় ইউপি চেয়ারম্যান আজহার মুজাহিদ সহ স্থানীয় সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স/বি

