ময়মনসিংহের ফুলপুর নদী ভাংগন এলাকা পরিদর্শন
মোঃকামরুল ইসলাম খান, ফুলপুর প্রতিনিধি-আজ বালিয়া ইউনিয়নের বড়ইকান্দি ও মইশাউন্দা এলাকায় কংস নদীর পাড়ের ভাংগন পরিদর্শন করা হয়। এসময় ঘটনাস্থল থেকে পানি উন্নয়ন বোর্ড, বি আই ডব্লিউ টি এ, এর উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়।
তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেছেন। আমি আশাবাদী নদী ভাঙ্গন যেসব এলাকা রয়েছে তা দ্রুত সংস্কার করার জন্য সকলকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করছি। এসময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ইউনিয়ন চেয়ারম্যান আজহার মোজাহিদ সরকার, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স/বি

