ঢাকাশুক্রবার , ২৪ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়ায় তেলিগাতী বিএনএইচকে একাডেমীর ভবন উদ্বোধন করেন অসীম কুমার উকিল, এম.পি

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ২৪, ২০২১ ১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

আটপাড়ায় তেলিগাতী বিএনএইচকে একাডেমীর ভবন উদ্বোধন করেন অসীম কুমার উকিল, এম.পি

আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- আজ ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার নেত্রকোণার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের বৃহতম বিদ্যাপিঠ তেলিগাতী বিএনএইচকে একাডেমী’র চারতল বিশিষ্ট ২টি ভবনের উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকার সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াজান ইউ.পি চেয়ারম্যান মো: ফেরদৌস রানা আনজু, আওয়ামী লীগ নেতা হাজী মোজাম্মেল হক, মো: শাহজাহান কবীর, মো: মিজানুর রহমান খান নন্দন, আরিফুজ্জামান খান টিটু, জহিরুল ইসলাম খান হীরা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তেলিগাতী বিএনএইচকে একাডেমীর ম্যানেজিং কমিটির আহবায়ক মো: সায়েদুল হক তালুকদার। সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইকবাল নূর। উদ্বোধনী অনুষ্ঠানে পূর্বে সাংসদ অসীম কুমার উকিল উপজেলার লুনেশ্বর ইউনিয়নের রানীগাঁও তেলিপাড়া গ্রামের সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির উদ্বোধন ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা এবং কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স/বি