ঢাকাবৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে যৌতুকের জন্য গৃহবধুকে হত্যার অভিযোগ ! স্বামী গ্রেফতার

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ২৩, ২০২১ ২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুরে যৌতুকের জন্য গৃহবধুকে হত্যার অভিযোগ ! স্বামী গ্রেফতার

মোঃকামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-ময়মনসিংহের ফুলপুরে যৌতুকের জন্য রিতা আক্তার (২৮) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার বিহারাঙ্গা গ্রামে ম্বামীর বসত ঘরে। পুলিশ স্বামী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে।

অভিযোগে জনা যায়, ফুলপুর উপজেলার বিহারাঙ্গা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোঃ দেলোয়ার হেসেন (৩৫) এর সাথে প্রায় ১০ বছর আগে নওগা জেলার বদলগাছি উপজেলার ভোলার পালসা গ্রামের ইব্রাহীম মন্ডলের মেয়ে রিতা আক্তার (২৮) এর বিয়ে হয়। তাদের সাংসারিক জীবণে আতিক হাসান রাজ (৯) নামে এক ছেলে ও নুসরাত জাহান আনিকা (৬) নামে এক মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর স্বামীর সংসারের উন্নতির জন্য রিতা পিতার বাড়ি থেকে ৩ লাখ টাকার মালামাল এনে দেয়। এরপর স্বামী দেলোয়ার সমস্ত টাকা খরচ করে আবার ২ লাখ টাকা এনে দেয়ার জন্য বলে স্ত্রী রিতাকে। রিতা পিতার কাছ থেকে টাকা না এনে দেয়ায় ক্ষিপ্ত হয় স্বামী ও তার পরিবারের লোকজন। এর পর শুরু হয় যৌতুক এনে দেয়ার জন্য নির্যাতন। হঠাৎ মঙ্গলবার ভোর রাতে দেলোয়ার ফোনে জানায় রিতা অসুস্থ্য হয়ে মারা গেছে। খবর পেয়ে রিতার মা রশিদা বেগম সহ আত্মীয়-স্বজন ফুলপুরে এসে দেখে রিতাকে তাড়াহুড়ো করে দাফনের সমস্ত ব্যাবস্থা করে ফেলেছে স্বামী।

পরে প্রচার করেছে রিতা স্ট্রোক করে মারা গেছে। পরে লাশের কপালে, কানে, হাতে, আঙ্গুলে, পিঠে আঘাতের চিহ্ন দেখে তাদের সন্দেহ হয় এবং রিতাকে যৌতুকের জন্য নির্যাতন করে হত্যা করা হতে পারে মর্মে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন এবং স্বামী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে বুধবার আদালতে প্রেরণ করেছেন।

এব্যাপারে নিহত রিতার মা রশিদা বেগম বাদি হয়ে বুধবার (২২ সেপ্টেম্বর) স্বামী দেলোয়ার হোসেন (৩৫), তার ভাই আনোয়ার হোসেন (৪২), আরিফ হোসেন (৩০) ও বওলার আবুল কালাম (৩০) কে নামে এবং অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন সংশোধনী আইন ২০০৩ এর ১১(ক)/৩০(যৌতুকের জন্য হত্যা ও সহায়তা করার অপরাধ।

স/বি