বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি : বাংলা নববর্ষ উপলক্ষে বাঘারপাড়ার খলশীতে তিনদিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। গতকাল রবিবার রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সকল আয়োজনের সমাপ্তি ঘটে। এ দিন সন্ধ্যায় খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম। সভাপতিত্ব করেন দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার। সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার আবুল হোসেন, বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মতিয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মাদ তেজারত, প্রকল্প কর্মকর্তা ফিরোজ হাসান, আবু বকর সিদ্দিকী, খলশী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ। আলোচনা সভাশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাহনাজ বেগম।
স/এষ

