ঢাকারবিবার , ১৬ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাংলাদেশ-ভারত নৌরুটে যুক্ত হচ্ছে ভুটান

admin
এপ্রিল ১৬, ২০১৭ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ-প্রটোকল (বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌ-পথ অতিক্রম ও জলবাণিজ্য প্রটোকল- পিআইডব্লিউটিটি) চুক্তি রয়েছে। এবার সেই আওতায় বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের মাধ্যমে পণ্য পরিবহন করতে চায় ভুটান। এ লক্ষ্যে ঢাকার সঙ্গে চুক্তি করতে আগ্রহী দেশটি।

নৌ-প্রটোকল চুক্তিতে ভারতের সঙ্গে তৃতীয় দেশে পণ্য পরিবহনের সুযোগ রয়েছে। এছাড়া ভুটানের সঙ্গে ভারতের পণ্য পরিবহনের নিজস্ব ব্যবস্থাও রয়েছে। ফলে ঢাকা-থিম্পুর মধ্যে এ চুক্তি স্বাক্ষর হলে ভুটান বাংলাদেশ হয়ে ট্রানজিট বা পণ্য পরিবহনের সুযোগ পাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন থিম্পু সফরে এ চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র। বন্দর ব্যবহারের এ চুক্তিসহ ভুটানের সঙ্গে মোট ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছে সূত্রটি। ১৮-২০ এপ্রিল দ্বিপাক্ষিক সফরে ভুটান যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন ভুটান সফর সামনে রেখে পাঁচ-ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে কাজ করছি দু’পক্ষ। এর মধ্যে ভারতীয় নৌ-প্রোটোকল রুটের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

এসব রুট ব্যবহারের বিনিময়ে ভুটানের কাছ থেকে বাংলাদেশ ট্যাক্স আদায় করতে পারবে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপর কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সফরে ভুটানের সঙ্গে ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট ও হাইড্রোপাওয়ার সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এছাড়া কৃষিক্ষেত্রে খাদ্যের মাননিয়ন্ত্রণ নিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা, বাংলাদেশের বিএসটিআই এবং ভুটানের মাননিয়ন্ত্রণ সংস্থার মধ্যে সহযোগিতা এবং আমদানি-রফতানিতে দ্বৈতকর পরিহার নিয়ে চুক্তি, সাংস্কৃতিক সহযোগিতার বিষয়টিও সফরে গুরুত্ব পাবে।

এছাড়া ভুটান থেকে বিদ্যুৎ আমদানি ও বিদ্যুৎখাতে (হাইড্রোপাওয়ার) বিনিয়োগ বিষয়েও আলোচনা করবে বাংলাদেশ। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, কানেক্টিভিটি, আঞ্চলিক নিরাপত্তাসহ আন্তর্জাতিক ফোরামগুলোতে অভিন্ন স্বার্থের বিষয়গুলোও আলোচনা করবে দুই দেশ।

ভূটানে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি বাংলাদেশ ও ভুটান যৌথভাবে আয়োজিত অটিজম বিষয়ক ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার ভুটান- ২০১৭’ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ আয়োজনের সঙ্গে আরও রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের কার্যালয়, সূচনা ফাউন্ডেশন ও এবিলিটি ভুটান সোসাইটি। সম্মেলনটি ১৮-২১ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ-প্রটোকলের আওতায় নারায়ণগঞ্জ, খুলনা, মংলা, সিরাজগঞ্জ ও আশুগঞ্জ বন্দর ব্যবহার করতে পারে ভারত। এছাড়া ভারতীয় জাহাজগুলো পথিমধ্যে তেল সংগ্রহ বা বাংকারিংয়ের জন্য নির্ধারিত পোর্ট অব কলের বাইরে বাংলাদেশের শেখবাড়িয়া, মংলা, খুলনা, বরিশাল, চাঁদপুর, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ ও চিলমারি বন্দর ব্যবহার করে। থিম্পুর সঙ্গে ঢাকার চুক্তি হলে এসব পোর্ট অব কল এবং বাংকারিংয়ের জন্য বাংলাদেশের এসব বন্দর ব্যবহারের অনুমতি পাবে ভুটান।

প্রটোকল অনুযায়ী নৌরুটগুলো হলো-
খুলনা-মংলা-কাউখালী-বরিশাল-হিজলা-চাঁদপুর-নারায়ণগঞ্জ-আরিচা-সিরাজগঞ্জ-বাহাদুরাবাদ-চিলমারি, চিলমারি-বাহাদুরাবাদ-সিরাজগঞ্জ-আরিচা-নারায়ণগঞ্জ-চাঁদপুর-হিজলা-বরিশাল-কাউখালী-মংলা-খুলনা, মংলা-কাউখালী-বরিশাল-হিজলা-চাঁদপুর-নারায়ণগঞ্জ-ভৈরববাজার-আশুগঞ্জ, আশুগঞ্জ-ভৈরববাজার-নারায়ণগঞ্জ-চাঁদপুর-হিজলা-বরিশাল-কাউখালী-মংলা, রাজশাহী-গোদাগাড়ী, গোদাগাড়ী-রাজশাহী, ফেঞ্চুগঞ্জ-শেরপুর-মারকুলি-আজমিরিগঞ্জ-আশুগঞ্জ-ভৈরববাজার-নারায়ণগঞ্জ-চাঁদপুর-আরিচা-সিরাজগঞ্জ-বাহাদুরাবাদ-চিলমারি, চিলমারি-বাহাদুরাবাদ-সিরাজগঞ্জ-আরিচা-চাঁদপুর-নারায়ণগঞ্জ-ভৈরববাজার-আশুগঞ্জ-আজমিরিগঞ্জ-মারকুলি-শেরপুর-ফেঞ্চুগঞ্জ।

স/এষ্