রকিবুল হাসান রকি, সদর দক্ষিণ প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া বাজার বিশ্বরোডস্থ কুমিল্লা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এক ইয়াবা ব্যবসায়ীকে ওয়ালটনের ৩২ ইঞ্চি এলইডি’র ভেতর থেকে ১৩,৬০০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। আটককৃত ইয়াবা ব্যবসায়ী হল শরিয়তপুর জেলার শফিপুর থানাধীন চর-বাগারচর নামক গ্রামের মো: আলীর ছেলে আল-আমিন (২৪)।
এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে সদর দক্ষিণ থানার লালমাই পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো: ইব্রাহিম খলিল জানান-তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল দুপুরে বিশ্বরোড সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এক পথচারীকে তল্লাসী করে পথচারীর হাতে ওয়ালটনের ৩২ ইঞ্চি এলইডি’র ভেতর থেকে ১৩,৬০০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে পুলিশ বাদী হয়ে মামলা চলমান প্রক্রিয়াধীন রয়েছে।
স/এষ্

