ঢাকারবিবার , ১৬ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

লক্ষ্মীপুরে গৃহবধূর মৃতদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার অভিযোগ পরিবারের


এপ্রিল ১৬, ২০১৭ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

এ.কে আজাদ , লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে আসমা উল হোসনার নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ করেছেন নিহতের পরিবার। রোববার (১৬ এপ্রিল) সকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের পলোয়ান বাড়িতে (স্বামীর বাড়ি) এ ঘটনা ঘটে। গৃহবধূ আসমা এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
নিহত গৃহবধূ আসমা উল হোসনা বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের গৌবিন্দের গ্রামের প্রবাসী হোসেন আহম্মদের মেয়ে।
জানা যায়, ২০১৬ সালের ২৫ এপ্রিল পূর্ব আলাদাদপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে বেল্লাল হোসেন লিটনের সাথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের গৌবিন্দের গ্রামের সৌদি প্রবাসী হোসেন আহম্মদের মেয়ে কলেজ ছাত্রী আসমা উল হোসনার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী লিটনের সাথে আসমার বনিবনা হচ্ছিলনা।
নিহতের মা সেলিনা আক্তারের অভিযোগ তার মেয়েকে পরিকল্পিতভাবে স্বামী লিটন, দেবর আব্দুল্যাহসহ শ্বশুর-শাশুড়ি মিলে হত্যা করেছে। তিনি এ হত্যার বিচার দাবি করেন।
নিহতের চাচা মো. সহিদ একই অভিযোগ করে বলেন, তার ভাতিজীকে হত্যা করে লাশ বসতঘরের ভিতর ঝুলিয়ে রাখা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মেলকাম ডি সিলভা বলেন, ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছেনা। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স/জনী