জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীভাবে বিকেল ৪টা পর্যন্ত ১০টি ভোট কেন্দ্রে চলে ভোট গ্রহণ। কোথায় কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে শুরু থেকেই ভোটার উপস্থিতি ছিলো কম। তবে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১হাজার ৭৮৭জন। এরমধ্যে পুরুষ-৫৯৭৪ এবং মহিলা ভোটার ৫৮১৩। পুরো নির্বাচনী এলাকায় বিজিবি ও র্যাবসহ আইন-শৃংখলা বাহিনীর ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নির্বাচনে আওয়ামী লীগসহ তিন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। এছাড়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
স/জনী

