ইমানুল ইসমাম সোহান, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের ফাযিল ১ম, ২য়, ৩য় বর্ষের ফল প্রকাশ করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ভিসির কাছে আনুষ্ঠানিক ভাবে এ ফল হস্তান্তর করেন।
এবছর ফাযিল ১ম বর্ষে ৫৫,৭৩৫জন শিক্ষার্থীর মধ্যে ৫০,৮৯০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এছাড়াও ফাযিল ২য় বর্ষে ৪৪,২৪৪ জন শিক্ষার্থীর মধ্যে ৩৯,৩১২জন এবং ৩য় বর্ষে ৩৮,৮৫৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩৭,২৬৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এবছর পাশের হার ৯৪.৬৫।
সার্বিক ফলাফল সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন,‘মেয়েরা সার্বিক ফলাফলে ছেলেদের তুলনায় অনেক ভালো করেছে । রেজাল্ট সন্তুষ্ট জনক।
বিশ্ববিদ্যালয় নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd থেকে রেজাল্ট পাওয়া যাবে।
স/জনী

