ঢাকারবিবার , ১২ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বিশ্বব্যাংককে চপেটাঘাত করা হলো

admin
ফেব্রুয়ারি ১২, ২০১৭ ৭:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যায়ের কাছে মাথানত করবেন না। যে কারণে তিনি নিজ অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ শুরু করেছেন। আর বলেছিলেন পদ্মাসেতুতে কোনো অনিয়ম হয়নি। যা প্রমাণিত হয়েছে।

রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, কানাডার আদালতে পদ্মাসেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত না হওয়ার মধ্য দিয়ে বিশ্বব্যাংককে চপেটাঘাত করা হলো। একইসঙ্গে এটা যে মিথ্যা অপবাদ ছিল তা প্রমাণিত হয়েছে।

মন্ত্রী জানান, পদ্মাসেতু নিয়ে দুর্নীতি ষড়যন্ত্রের নামে কলঙ্কের বোঝা চাপানো হয়েছিল। যেখানে কিছু লোক ষড়যন্ত্র করেছেন। এক্ষেত্রে নোবেল জয়ী প্রফেসর ড. ইউনূস, আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নাম এসেছে। এছাড়া এ মিথ্যা অপবাদের সঙ্গে কিছু টকশো বিশেষজ্ঞ সুর মিলিয়েছেন। এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুরে বলব, এদের ক্ষমা চাওয়া উচিত।

সবকিছুতে রাজনীতি ঢোকানো ঠিক না মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, কিন্তু ব্যাংকিং খাতে কোনো অভিজ্ঞতা নেই এমন অনেকে বিভিন্ন সরকারি ব্যাংকে পরিচালক হয়েছেন। যারা জনগণকে সেবা দেয়ার পরিবর্তে নিজের সেবা নিয়েছেন।

মন্ত্রী আরও জানান, ব্যাংকিং খাত একটি সংবেদনশীল খাত। তাই সবাইকে যত্নবান হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে শীর্ষ ঋণ খেলাপির তালিকা করে ঋণ আদায়, কোনো অনিয়ম না হয় সেদিকে নজর বাড়াতে ও নতুন কোন ঋণ যেন খেলাপি না হয় সেদিকে খেয়ার রাখার আহ্বান জানান।

 স/শা