ঢাকাবুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিশ্বকাপ নিয়ে টাইগার ভক্তদের আলোচনা এখন চায়ের দোকান থেকে পড়ার টেবিল

admin
সেপ্টেম্বর ১৫, ২০২১ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপ নিয়ে টাইগার ভক্তদের আলোচনা এখন চায়ের দোকান থেকে পড়ার টেবিল

রাহুল রাজ : বিশ্বকাপ নিয়ে উল্টো গণনা শুরু হয়ে গেছে। প্রতিদল ইতোমধ্যে ঘোষনা করেছে তাদের একাদশ। বাংলাদেশ এবারের বিশ্বাকাপে বয়সের গড়ে সবচেয়ে তরুণ দল।

টিম টাইগার নিয়ে ভক্তদের আলোচনা এখন পাড়ার চায়ের দোকান থেকে পড়ার টেবিল পর্যন্ত। বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে আছে বেশ কিছু বিরল ঘটনা যা এর আগে অন্য কোন দেশের সঙ্গে ঘটেনি। যেমন টেষ্ট অধিনায়ক মমিনুল ওয়ানডে খেলে না। ওয়ানডে অধিনায়ক তামিম টি-টোয়ান্টি খেলে না। টি-টোয়ান্টি অধিনায়ক মাহামুদুল্লাহ টেষ্ট খেলে না।

অন্য দিকে টেস্ট কিপার লিটন ওয়ানডে ও টি-টোয়ান্টিতে কিপিং করে না। ওয়ানডে কিপার মুসফিক রহিম টি-টোয়ান্টি, টেষ্টে কিপিং করে না। টি-টোয়ান্টি কিপার নুরুল হাসান ওয়ানডে, টেষ্টে কিপিং করে না। কিন্তু সব খেলা মিঠুন আবার কোন ফরম্যাটেই কিপিং করে না। সত্যি ‘সেলুকাস’ বাংলাদেশ বড়ই বিচিত্র দেশ।

এবার বিশ্বকাপে বাংলাদেশই একমাত্র দেশে যাদের এক সঙ্গে বিশ্বকাপ অভিষেক হচ্ছে ৭ জন তরুণ ক্রিকেটারের। গত বিশ্বকাপের সেরা পাঁচ বোলারের একজন সাকিব আল হাসান। ৭ ম্যাচ খেলে ৬ ইনিংসে বল করে তুলে নিয়েছিলেন ১০ উইকেট। ১৫ রানে ৪ উইকেট ছিলো তার সেরা সাফল্য।

শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ২৯৫ রান করা তামিম ইকবালের ব্যাট থেকে এসেছিল টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরি। শুধু তাই না সেবার সর্বোচ্চ ১৪ ছক্কা এসেছিল এই বাঁ হাতি ব্যাটসম্যানের ব্যাট থেকে। দ্বিতীয় স্থানে থাকা ভিটার কোহলির ব্যাট থেকে এসেছিলো মোট ৫ ছক্কায় ২৭৩ রান। এবারের বিশ্বাকাপের একাদশে তামিম ইকবাল না থাকায় টাইগার ভক্তদের পুরাতন স্মৃতী স্মরণ করেই শান্তনা নিতে হবে।

স/এষ্