ঢাকাশনিবার , ১১ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে -লাবু চৌধুরী

abu naser
সেপ্টেম্বর ১১, ২০২১ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে -লাবু চৌধুরী

আবু নাসের হুসাইন।। আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সিনিয়র সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক কলামিষ্ট শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন,  তৃণমূল নেতাকর্মীরাই আওয়ামীলীগের মূল শক্তি।

তিনি শুক্রবার বিকালে সাজেদা চৌধুরীর নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা কাইচাইল ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন,  বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

বঙ্গবন্ধুর স্বপ্ন পুরন করে চলেছেন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তৃণমূলের নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে বিপুল ভোটে  বিজয়ী করতে তিনি আহবান জানান। সবাইকে দলের কাজ করতে হবে।

পোড়াদিয়া এসএ খান উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করেন কাইচাইল ইউনিয়ন আওয়ামীলীগ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংসদ উপনেতার এপিএস কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য শফি উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, কাইচাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুস সরকার, সাধারণ সম্পাদক কবির হোসেন ঠান্ডু প্রমূখ। পরে কাইচাইল ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি ঘোষনা করেন।

স/এষ্