ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শাকিব-বুবলী যাচ্ছেন পাবনায়, অপুর শুভকামনা

admin
এপ্রিল ১৫, ২০১৭ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

‘রংবাজ’ সিনেমার শুটিংয়ের কাজে পাবনায় যাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান ও নায়িকা বুবলী। আর এতে শুভকামনা জানিয়েছেন শাকিবের স্ত্রী নায়িকা অপু বিশ্বাস।

অপু বলেন, বিয়ের পর থেকেই শাকিবের জন্য মঙ্গল কামনা করে আসছি। এতদিন হয়তো প্রকাশ্যে করতে পারিনি। একটা ঘটনার মধ্য দিয়ে হঠাৎ করে আমাদের দুজনের সম্পর্কের নতুন রূপ পেয়েছে। এখন প্রকাশ্যেই করতে পাচ্ছি। ভালো লাগছে।

শাকিব বলেন, ১৭ এপ্রিল বিকেল থেকে পাবনার লোকেশনে শুটিং শুরু হবে ছবিটির। তার আগে দুপুরের ঢাকা থেকে বিমানযোগে রাজশাহী পৌঁছাবেন তিনি।

ছবির পরিচালক শামীম আহমেদ রনি বলেন, পাবনা ও নাটোরে ২ মে পর্যন্ত টানা শুটিং হবে ছবিটির। শুটিংয়ের বাকি কাজ হবে কলকাতা ও সুইজারল্যান্ডের লোকেশনে।

ছবিতে অভিনয় করছেন শাকিব-বুবলীর পাশাপাশি রজতাভ দত্ত, নূতন, সাদেক বাচ্চু প্রমুখ।

স/ এষ্