ঢাকাশুক্রবার , ১০ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে মেম্বর প্রার্থীরা একমঞ্চে

admin
সেপ্টেম্বর ১০, ২০২১ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে মেম্বর প্রার্থীরা একমঞ্চে : দাবী সুষ্ঠ নির্বাচন

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:পাইকগাছায় সোলাদানা ইউনিয়ন নির্বাচনকে সুষ্ঠ ও সফল করতে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থীবৃন্দ ও বর্তমান চেয়ারম্যান এক মঞ্চে ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় সোলাদানা বাজারে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় বক্তারা একই মঞ্চে একত্রিত হয়ে একটাই দাবী তুলেছে ভোটারা যাতে নির্ভয়ে ভোট দিতে যেতে পারে। এ সময় বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র আনারস প্রতিকের প্রার্থী এস এম এনামুল হক বলেন, ইতিমধ্যে কিছু প্রার্থী ও তার অনুসারীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে ত্রাস সৃষ্টি করছে।

বাড়ি বাড়ি যেয়ে ভয়-ভীতি প্রদর্শন, বহিরাগতদের মহড়া বন্ধে প্রশাসনের নিকট জোর দাবী জানান। এ সময় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, ৯ নং ওয়ার্ডের মোরগ প্রতিকের প্রার্থী শহিদ বিশ্বাস, তালা প্রতিকের প্রার্থী আলাউদ্দীন মোড়ল, ফুটবল প্রতিকের প্রার্থী আজিবর রহমান খান।

এ সময় উপস্থিত ছিলেন লিয়াকত আলী খাঁ, খলিলুর রহমান সানা, আব্দুস সালাম সানা, এস এম নজরুল ইসলাম, মকবুল সানা, মুজিবুর রহমান গাজী, মনোজিৎ ঢালী, মনি শংকর মন্ডল, তরুণ কান্তি মন্ডল, বি এম জাহাঙ্গীর, সালাম সরদার, মোস্থফা কামাল, রোকন সানা, কাদের গাজী প্রমুখ।

স/অ